শিরোনাম
খুবির শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ১৬:২৩
খুবির শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের করোনার সংক্রমণ প্রতিরোধে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রে এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়।


জানা যায়, যে সকল শিক্ষার্থী নিবন্ধনের পরও ভ্যাকসিনের অপেক্ষায় ছিলেন এবং যারা এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারাস্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন গ্রহণ করেন।


শিক্ষার্থীরা জানান, যারা নিবন্ধন করেও ভ্যাকসিন নিতে পারেননি বা এক ডোজ নিয়েছেন আরেক ডোজ বাকি ছিলো তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই ভ্যাকসিন গ্রহণের এ সুযোগ করায় খুবই ভালো হয়েছে। তাদের সময় নষ্ট হচ্ছে না।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, মেডিক্যাল অফিসার ডা. কানিজ ফাহমিদা, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোঃ সোহেল পারভেজ ও প্রসেনজিৎ তরফদার প্রমুখ।


বিবার্তা/তুরান/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com