শিরোনাম
খুলনায় মন্দিরের গেট থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ২০:৫৩
খুলনায় মন্দিরের গেট থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা মহানগরীর রূপসার মহাশশ্মান মন্দিরের প্রধান প্রবেশ গেটের সামনে থেকে ১৮টি বোমা বা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই মন্দিরটিতে দূর্গাপূজা পালিত হচ্ছে।


বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সেখানে অভিযান শুরু করেছে র‍্যাব-৬।


র‍্যাব-৬ এর এস আই আঃ খালেক বলেন, রূপসা মহা শ্মশানের প্রধান গেটে বোমা বা বোমা সাদৃশ্য বস্তুর তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা স্থানটি ঘিরে রাখে। পরে বোমা ডিসপোজাল ইউনিট এসে উদ্ধার অভিযান শুরু করে।


তিনি বলেন, আমাদের অভিযান এখনো শেষ হয়নি। ইতোমধ্যে ১৮টি বোমা বা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


বিবার্তা/তুরান/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com