
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে অভিযান চালিয়ে ১৩ বছর বয়সী ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবাকে ২হাজার টাকা জরিমানা করা হয়। পরিবারের কাছ থেকে আগামী ৫ বছরের মধ্যে বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়। পরে উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করার সাথে সাথে বাল্য বিবাহের ঘটনা ঘটলে তাকে অবহিত করার অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা আক্তারের (১৩) সঙ্গে বিজয়নগর উপজেলার পাহাড়পুরের দুলাল মিয়ার ছেলে সজীব মিয়ার (২৩) বিয়ের আয়োজন করা হয়। লকডাউনের কারণে আয়োজনটি অনেকটা গোপনে করা হয়। গোপন খবরের ভিত্তিতে ওই স্কুল ছাত্রীর বাড়িতে হাজির হই। বরযাত্রী তখনো আসেনি। মেয়ের বাবাকে বিয়ের জিজ্ঞেস করলে তিনি বিয়ের বিষয়টি স্বীকার করলে তাকে বাল্য বিবাহ নিরোধ আইনে ২হাজার টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেয়া হয় আগামী ৫ বছরের আগে তিনি তার মেয়ে বিয়ে দিবেন না।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সহিদ মিয়া, মহিলা ইউপি সদস্য সাফিয়া খাতুন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিবার্তা/আকঞ্জি/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]