শিরোনাম
দৌলতপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ২১:৩৩
দৌলতপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ৭৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।


বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে শিপন আলী (২৫) নামে ওই মাদক ব্যবসাীকে ইয়াবা সহ আটক করে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ী একই এলাকার রবিউল ইসলামের ছেলে।


র‌্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সদর ইউনিয়নের দাড়পাড়া গ্রামে রাকিবের চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শিপন আলী কে ৭৫০ পিস ইয়াবা সহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com