শিরোনাম
বাগানে মিলল মস্তকবিহীন দুই যুব‌কের লাশ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ১৫:১৭
বাগানে মিলল মস্তকবিহীন দুই যুব‌কের লাশ
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় এক‌টি বাগান থে‌কে মস্তকবিহীন অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। চরফ‌্যাশন থানার ওসি মো. ম‌নির হো‌সেন মিঞা বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন।


বৃহস্প‌তিবার (৮ এপ্রিল) দুপুর‌ দেড়টার দি‌কে ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের আসলামপুর গ্রা‌মের ভুঁইয়ার বাগান নামক এলাকা থে‌কে লাশ দুটি উদ্ধার করা হয়।


ওসি জানান, বৃহস্প‌তিবার দুপু‌রে স্থানীয়রা ওই দুই যুব‌কের মস্তকবিহীন লাশ দে‌খে পু‌লি‌শে খবর দেন। খবর পে‌য়ে আমরা লাশ দুটি উদ্ধার ক‌রি। ত‌বে নিহত‌দের মস্তকবিহীন থাকায় কেউ তা‌দের পরিচয় শনাক্ত কর‌তে পা‌রে‌নি। তা‌দের বয়স আনুমা‌নিক ৩৫ থে‌কে ৪০ বছ‌রের ম‌ধ্যে হ‌বে।


তি‌নি আরো জানান, লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন‌্য ভোলা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এছাড়াও পু‌রো বিষয়‌টি তদন্ত চল‌ছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com