শিরোনাম
দিনাজপুরে জুঁই এমপির জন্মদিন পালিত
প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ১৭:১১
দিনাজপুরে জুঁই এমপির জন্মদিন পালিত
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাকজমকভাবে পালিত হলো বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এবং দিনাজপুর লেখক পরিষদের সভাপতি কবি অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই’র জন্মদিন।


দিনাজপুর প্রেসক্লাব ভবনে বুধবার রাতে এ জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে দিনাজপুর লেখক পরিষদ। বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এবং দিনাজপুর লেখক পরিষদের সভাপতি কবি অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই’র জন্মদিনের অনুষ্ঠান প্রথমে কেক কেটে উদ্বোধন করা হয়।


পরে আলোচনা সভায় দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সহ-সাধারণ সম্পাদক রতন সিংহ, সাংবাদিক সুবীর চক্রবর্তী মনা, দিনাজপুর লেখক পরিষদের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. লাল মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ আলম শাহী, যুগ্ম-সাধারণ সম্পাদক কমল কুজুর, সহ-সম্পাদক রাবেয়া খাতুন রানু, সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মামুনুর রহমান জুয়েল, সাহিত্য সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, দপ্তর সম্পাদক সাবিনা ইয়াসমিন ইতি, নির্বাহী সদস্য প্রশান্ত রায় চৌধুরী জুন সহ অন্যরা বক্তব্য রাখেন।


বিবার্তা/শাহী/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com