শিরোনাম
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ০২ মার্চ ২০২১, ০৯:০৯
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ফাতেমা বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছে। সোমাবার (১ মার্চ) রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ফাতেমা কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মাহবুবের স্ত্রী।


প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন মাহবুব। শ্রীঘাট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় মাহবুব ও তার স্ত্রী মোটরসাইকেল থেকে পরে যান। ঘটনাস্থলেই ফাতেমা বেগম মারা যায়।


আহত স্থানীয়রা আহত মাহবুবকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।


বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com