শিরোনাম
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:০৭
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার রাতে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার প্রমুখ বক্তব্য রাখেন।


বক্তারাকুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। সেই সাথে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।


বিবার্তা/কোরবান/জাই


র্

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com