শিরোনাম
নন্দীগ্রামে ভ্যানচাপায় শিশুর মৃত্যু
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৪০
নন্দীগ্রামে ভ্যানচাপায় শিশুর মৃত্যু
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়া নন্দীগ্রামে ধান বোঝাই ব্যাটারিচালিত ভ্যানের চাপায় জাহিদ হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা তিনটার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান বেলঘড়িয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান তার সহপঠিদের সাথে বাড়ির পার্শ্বে রাস্তার ধারে খেলাধুলা করছিল। ওই সময় দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত একটি ধান বোঝাই ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভ্যানটি আটক করেছে। তিনি আরো জানান দূর্ঘটনার পর পরই ভ্যান চালক পালিয়ে যায়।


বিবার্তা/মনির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com