শিরোনাম
হিলিতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ২০:০৪
হিলিতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর ও হিলিতে মাস্ক ব্যবহার না করায় পথচারী, মোটরসাইকেল চালকসহ নয় জনকে এক হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন।


এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তাই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে আজকের এই অভিযান। অভিযানে মাস্ক ব্যবহার না করায় কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।


বিবার্তা/রব্বানী/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com