শিরোনাম
সীতাকুণ্ডে কাভার্ডভ্যান খাদে পড়ে নিহত ১
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২০, ১৭:০৭
সীতাকুণ্ডে কাভার্ডভ্যান খাদে পড়ে নিহত ১
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. এরশাদ (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


মৃত এরশাদের বাড়ি নোয়াখালী জেলায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে যোগ দেয়।


বারআউলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. আলমগীর হোসেন বলেন, ওই কাভার্ড ভ্যানে শুধু চালক ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাভার্ডভ্যান চালককে হাসপাতালে পাঠায়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com