শিরোনাম
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরো ২৬ জন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৪১
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরো ২৬ জন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬৩৯ জন।


শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৭টি ল্যাবের মধ্যে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।


এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি এইদিন।


অন্যদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২২৭টি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।


এতে বিআইটিআইডিতে ৩ জন, চমেক ল্যাবে ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭২টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।


চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৩৯৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২১ জন এবং উপজেলায় ৫ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com