শিরোনাম
বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজের করোনা শনাক্ত
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৫
বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজের করোনা শনাক্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংসদ পঙ্কজ দেবনাথের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার করোনা পজিটিভ ফল আসে। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।


পঙ্কজ দেবনাথ জানিয়েছেন, গত বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। সঙ্গে শরীরব্যথা অনুভব করেন। এরপর তিনি করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। জ্বর ও শরীরব্যথা ছাড়া তার অন্য কোনো উপসর্গ নেই বলে জানান।


মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মাহফুজ উল আলম বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই সাংসদ পঙ্কজ দেবনাথ এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ ১২ সেপ্টেম্বর তিনি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে নদী খনন ও ভাঙনরোধের প্রকল্প বিষয়ে পদক্ষেপ নিতে এলাকায় এসেছিলেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com