শিরোনাম
কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৫০
কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মোসলেম প্রধান (৬৮) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ওই আসামির মৃত্যু হয়। মোসলেম কিশোরগঞ্জের নিকলী থানার কামারহাটি এলাকার বাসিন্দা।


কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সূত্রে জানা গেছে, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মোসলেম। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোজাহিদুল ইসলাম জানান, সকালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মোসলেমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।


কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, যুদ্ধাপরাধী মামলায় মোসলেম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি নানা রোগে ভুগছিলেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com