শিরোনাম
দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ আটক ১
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:০০
দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ আটক ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ জনি বিশ্বাস (৩০) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করে বিজিবি। সে একই গ্রামের মৃত জাকির বিশ্বাসের ছেলে।


তার বিরুদ্ধে মাদক চোরাকারবারী ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা হয়েছে। বিজিবি সূত্র জানায়, অস্ত্র ও মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার সিরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল জামালপুর গ্রামের আকিকুজ্জামানের বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মাদক চোরাকারবারী ও সন্ত্রাসী জনি বিশ্বাসকে আটক করে। এসময় ডাবলু মন্ডল (৪০), ভুট্টু মন্ডল (৪০), বেনজু (৩৫) ও সুমন মিয়া (৩০) নামে ৪ জন মাদক চোরাকারবারী পালিয়ে যায়।


আটক মাদক চোরাকারবারী সীমান্ত এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।


আজ শুক্রবার দুপুরে আটক মাদক চোরাকারবারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।


বিবার্তা/শরীফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com