শিরোনাম
কলাপাড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ০৮:৩৬
কলাপাড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় গাছ থেকে মাটিতে পড়ে আব্দুল হামেদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


বুধবার (১২ আগষ্ট) দুপুরে কলাপাড়ার মহিপুর ইউনিয়নের ওয়াপদা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার হামেদ নিজ বাড়ির সামনে একটি রেইনট্রি গাছে ডাল কাটছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত প্রায় ৩০ ফিট উপর থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন।


স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মহিপুর থানার ওসি মো. মরিজ্জামন জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com