শিরোনাম
শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচলে অচলাবস্থা
প্রকাশ : ১৪ জুলাই ২০২০, ১৬:৫৬
শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচলে অচলাবস্থা
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ দ্বার বলে পরিচিত শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটে প্রচন্ড স্রোত ও নাব্যতা সংকটে ফেরি চলাচলে অচলাবস্থা তৈরি হয়েছে। উভয় পারে আটকা পড়ছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। এসবের মধ্যে পণ্যবাহী ট্রাক, কাভাটভ্যান ও ছোট যানবাহনের সংখ্যাই বেশি।


বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার সাফায়েত হোসেন জানান, গত কয়দিন ধরেই পদ্মায় উজান থেকে পাহাড়ি ঢল আসায় নদীতে প্রচন্ড স্রোত, যার ফলে রাতের বেলায় ফেরি চলাচল করা খুবই কঠিন। তবে রাতের বেলায় হাতেগোনা কয়েকটি ফেরি দিয়ে কোনো রকমের এ নৌ-রুটটি চালু রেখেছি। তাছাড়া ফেরি পারাপারে আগের তুলনায় দুই থেকে তিনগুন সময় বেশি লাগছে। বর্তমানে দুটি রোরো, চারটি ড্রাম, চারটি কেটাইপ ও দুটি ছোটসহ মোট ১২টি ফেরি চলাচল করছে এ নৌ-রুটে।


অপর দিকে যাত্রী পারাপারের জন্য এ নৌ-রুটে ৮৭টি লঞ্চ ও প্রায় তিন শতাধিক সি-বোট চলাচল করলেও এ নৌ-রুটের লঞ্চগুলোতে করোনাকালে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে।


বিবার্তা/তারিকুল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com