শিরোনাম
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ২২:২১
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় রজবা বেওয়া (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।


সোমবার (১৩ জুলাই) সকালে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রজবা বেওয়ার বাড়ি মহানগরের হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায়।


রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সকালে হড়গ্রাম রায়পাড়া এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রজবা বেওয়া। পরে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com