শিরোনাম
পিয়াইন নদীতে বালুবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
প্রকাশ : ১০ জুলাই ২০২০, ২২:১৮
পিয়াইন নদীতে বালুবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।


শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করতে পারেনি ডুবুরিরা। নিখোঁজ শ্রমিকরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুরের সেলিম মিয়া ও বাবুল মিয়া।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) দিনগত রাত ২টার দিকে বাল্কহেডের ধাক্কায় নদী তীরে নোঙর করে রাখা বালুবোঝাই একটি ইঞ্জিন নৌকা তলিয়ে যায়। এসময় নয়জন তীরে উঠতে সক্ষম হলেও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।


গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, নদীকে অতিরিক্ত স্রোত ছিলো। এ অবস্থায় বাল্কহেডের ধাক্কায় বালুবোঝাই একটি নৌকা ডুবে যায়। নৌকাতে থাকা ১১ জন বালুশ্রমিকের মধ্যে নয়জনকে জীবিত উদ্ধার করা গেলেও দু’জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।


তিনি বলেন, নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। ফলে সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত রেখেছেন দমকল বাহিনীর ডুবুরিরা। নিখোঁজ দুই শ্রমিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com