শিরোনাম
মির্জাপুরে বাস উল্টে নিহত ১
প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ১৬:২০
মির্জাপুরে বাস উল্টে নিহত ১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।


রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার দেওহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ১০-১২জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা রংপুরগামী (ঢাকা মেট্রো ব- ১৩-১০৫১) দূরপাল্লার বাসটি মহাসড়কের দেওহাটা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা সার্ভিস লেনে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।


গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পকেটে একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী আমাদের ধারণা তিনি রংপুর জেলার মিঠামইন থানার মহেনপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মো. তালেবুর মিয়া (৪০)।


বিবার্তা/তোফাজ্জল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com