শিরোনাম
যশোরে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৫ জুন ২০২০, ১২:২৯
যশোরে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের চৌগাছা উপজেলায় বাওড় থেকে বিপুল হোসেন (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে বেড়গোবিন্দপুর বাওড়ের মুলি খালি বটতলা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত বিপুল হোসেন চৌগাছার কাকুড়িয়া গ্রামের সাবেক মেম্বর শামসুল হকের ছেলে।


চৌগাছা থানার এসআই শাহীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে বস্তা কেটে ভিতর থেকে এক যুবকের লাশ বের করে। লাশটি চৌগাছার ছোট কাকুরিয়া গ্রামের আপহ্নত বিপুলের বলে দাবি করেছেন তার স্বজনেরা।


অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বস্তাবন্দি সন্দেহজনক কিছু দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা।


বিবার্তা/তুহিন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com