শিরোনাম
মুন্সীগঞ্জে নতুন করে করোনা শনাক্ত ৬৯
প্রকাশ : ০২ জুন ২০২০, ২০:৪৭
মুন্সীগঞ্জে নতুন করে করোনা শনাক্ত ৬৯
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জের ছয় উপজেলায় নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৮০২ জন। জেলায় নতুন করে ১৪ জন সহ সুস্থ হয়েছে মোট ২৪২ জন। মারা গেছে ২১ জন।


জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার (২ জুন) মুন্সীগঞ্জে নতুন শনাক্ত ৬৯ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩১ জন, টঙ্গীবাড়ী নয়জন, লৌহজং উপজেলায় ১১ জন, সিরাজদিখান উপজেলায় নয়জন, শ্রীনগর উপজেলায় পাঁচজন ও গজারিয়া উপজেলায় চারজন।


জেলা থেকে এই পর্যন্ত নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে চার হাজার ৭৭৫ জনের। এ পর্যন্ত ৪ হাজার ৪০৮টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে।


বিবার্তা/তারিকুল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com