শিরোনাম
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ৩০ মে ২০২০, ২১:৫২
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাকমীর আহমেদ নামে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) এ ঘটনা ঘটে।


স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভরতোষী চর গ্রামের মো. রাসেল মিয়ার ছেলে তাকমীর শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। বাড়ির লোকজন তখন ধান শুকানোর কাছে ব্যস্থ ছিলো। হঠাৎ শিশু তাকমীরকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির চারপাশে তন্নতন্ন করে খুঁজতে থাকে। দুপুর ২টার দিকে তাকমীরের মৃতদেহ বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে উঠে। মৃতের পরিবার ও এলাকাবাসীর ধারণা, তাকমীর হয়ত খেলতে খেলতে পুকুরের পাড়ে চলে যায় এবং পুকুরের চারপাশে বেড়া না থাকার কারণে পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com