শিরোনাম
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত আরো ১৩ জন
প্রকাশ : ২৫ মে ২০২০, ১৭:০১
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত আরো ১৩ জন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেলায় নতুন করে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলা ১ জন, দেলদুয়ার উপজেলায় ৩ জন মির্জাপুর উপজেলায় ৬ জন, বাসাইল উপজেলা ১ জন, ঘাটাইল উপজেলায় ১ জন ও মধুপুর উপজেলায় একজন। এ নিয়ে জেলায় ডাক্তার, পুলিশসহ সর্বমোট ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।


সোমবার (২৫ মে) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


সিভিল সার্জন তিনি জানান, জেলায় এখন পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয় নতুন ২৫জন সহ ১৬৪২ জন। এ পর্যন্ত ৪৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। মৃত্যু হয়েছে ৪জন।


জেনারেল হাসাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ১৫ জন ভর্তি হয়। তাদের মধ্যে ৬জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৯ জন চিকিৎসাধীন রয়েছে।


বিবার্তা/তোফাজ্জল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com