শিরোনাম
কক্সবাজারে আরো ৩৩ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ২৩ মে ২০২০, ২০:৪৯
কক্সবাজারে আরো ৩৩ জনের করোনা শনাক্ত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫৮ জন নমুনা পরীক্ষায় ৪৫ জন পজেটিভ এসেছে। তার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৩৯ জন। অপর ছয় জন আক্রান্ত রোগীদের ফলোআপ রিপোর্ট। একই সঙ্গে ১৪ রোহিঙ্গার নমুনা পরীক্ষা করে এক জনের পজেটিভ এসেছে। তবে ওটা আক্রান্ত রোহিঙ্গার ফলোআপ রিপোর্ট। নতুন শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে কক্সবাজার জেলার ৩৩ জন বাসিন্দা রয়েছে।


এদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলার পাঁচ জন, পেকুয়ায় তিন জন, রামুতে দুই জন, মহেশখালীতে নয় জন, টেকনাফে দুই জন। চট্টগ্রামের সাতকানিয়ায় চার জন, লোহাগাড়ার দুই জন আক্রান্ত হয়েছে।


শনিবার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া ও শরাণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের স্বাস্থ্য সম্বনয়কারী ডা. তোহা ভূঁইয়া।


গত ৫২ দিনে মোট ৫ হাজার ৬৫ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৩৮৪ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ২৭ জন, টেকনাফে ১১ জন, উখিয়ায় ৪১ জন, রামু সাত জন, চকরিয়ায় ১০৬ জন, কক্সবাজার সদরে ১০২ জন, কুতুবদিয়ায় এক জন এবং পেকুয়ায় ৩০ জন রয়েছে। এর সাথে যোগ হলো ২১ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।


বিবার্তা/তাহজীবুল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com