শিরোনাম
না.গঞ্জে নতুন করে আরো ৫৪ জন করোনা শনাক্ত
প্রকাশ : ২১ মে ২০২০, ১৬:১৯
না.গঞ্জে নতুন করে আরো ৫৪ জন করোনা শনাক্ত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৪ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।


বৃহস্পতিবার (২১ মে) দুপুর পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।


এ সময়ের মধ্যে জেলায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ ব্যক্তি সুস্থ হয়েছেন।


ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৮৭৮ জনের ফলাফলে পজিটিভ এসেছে।


জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৮৭৮ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৬ জনের। সুস্থ হয়েছেন ৫২২ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com