শিরোনাম
কামারখন্দে পাচারের সময় ৬১ বস্তা চাল জব্দ
প্রকাশ : ১৮ মে ২০২০, ২১:১২
কামারখন্দে পাচারের সময় ৬১ বস্তা চাল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের কামারখন্দে পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।


সোমবার (১৮ মে) উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া এলাকা থেকে ৬১ বস্তা (৫০ কেজির প্রতি বস্তা) চালগুলো জব্দ করা হয়।


কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, সোমবার ভোর সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল ছয়টি ভ্যানে করে জামতৈল এলাকায় নেওয়া হচ্ছিল। ভ্যানগুলো নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা থানায় খবর দেয়।


পরে ঘটনাস্থল থেকে ৬১ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো কোথা থেকে এলো, আর যাচ্ছিল কোথায় সে ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com