শিরোনাম
করোনার ভয়ে লাশ নিতে আসেনি স্বজনরা
প্রকাশ : ২১ এপ্রিল ২০২০, ১৭:৫১
করোনার ভয়ে লাশ নিতে আসেনি স্বজনরা
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত যুবকের (৩২) লাশ নিতে আসেনি স্বজনরা। পরবর্তীতে কোতোয়ালী মডেল থানার পুলিশ মরদেহের দায়িত্ব বুঝে নিয়ে নগরীর রূপাতলীতে জানাজা শেষে দাফন করা হয়। মৃত যুবক মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লালকুঞ্জ এলাকার বাসিন্দা। সে হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।


বরিশাল কোতোয়ালী মডেল থানারর উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে বিএমপি’র কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম পিপিএম’র তত্ত্বাবধানে একদল পুলিশ মৃত যুবকের জানাজা শেষে দাফন কাজ সম্পাদন করেন।


এদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, মৃত যুবকের নমুনা পরীক্ষার রির্পোটে তার শরীরে করোনাভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।


বিবার্তা/জসিম/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com