শিরোনাম
নওগাঁয় ভ্যান-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৮:৩৬
নওগাঁয় ভ্যান-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নওগাঁর পোরশায় চার্জারভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আব্দুল হাকিম (৫০) ও ছাদিকুল (৪০) নামে দুই চার্জার আরোহী নিহত হয়েছেন।


জানা গেছে, সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার সরাইগাছি মোড় থেকে হাকিম ও ছাদিকুল একটি চার্জারভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার বেজোড়া মোড়ের অদূরে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’যাত্রী হাকিম ও ছাদিকুল মারা যান। এতে চালক মনোয়ার হোসেন (১৮) গুরুতর আহত হলে তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


নিহত হাকিম ও ছাদিকুল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত চাঁন মুন্সী ও কফিল উদ্দীনের ছেলে। আর চালক মনোয়ার উপজেলার কুশার পাড়া গ্রামের মাজেদুলের ছেলে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com