শিরোনাম
ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ০৮:২৫
ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় মরিচ ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন।


রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের মিয়া জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।


তারা হলেন, মাদ্রাজ ইউনিয়নের মিয়া জাহানপুর গ্রামের মো. আব্দুল খালেক সরদার (৫০) ও তার ছেলে আব্দুল গণি (৩২)।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আব্দুল গণি ও তার বাবা আব্দুল খালেক সরদার বৈদ্যুতিক মটর দিয়ে মরিচ ক্ষেতে পানি দিচ্ছিলেন। ওই সময় মটরের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান আব্দুল গণি। এসময় ছেলেকে বাঁচাতে গেছে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।


চরফ্যাশন থানা পুলিশের ওসি মো. সামছুল আরিফিন সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com