শিরোনাম
সিলেটের সকল মার্কেট বন্ধ ঘোষণা
প্রকাশ : ২২ মার্চ ২০২০, ২১:২০
সিলেটের সকল মার্কেট বন্ধ ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস থেকে সিলেটের মানুষকে বাঁচাতে নগরীর ব্যবসায়ীরা সকল মার্কেট বন্ধ করার ঘোষণা করেছেন। সোমবার (২৩ মার্চ) থেকে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত নগরীর সকল মার্কেট বন্ধ থাকবে।


সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি ও আল-হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন এ তথ্য জানিয়েছেন। তবে আগামী শনিবার (২৮ মার্চ) থেকে মার্কেট খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।


ব্যবসায়ী রিপন বলেন, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী রবিবার (২২ মার্চ) নগরীর ব্যবসায়ীদেরকে মার্কেট বন্ধ করার জন্য আহবান জানিয়েছেন। তার এ আহবানে সাড়া দিয়ে ইতিমধ্যে আল-হামরা, মিলেনিয়াম, ব্লু-ওয়াটার, মধুবন, নয়াসড়কসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।


নগরীর ব্যবসায়ীরা এ ব্যাপারে রবিবার রাত সাড়ে ৮টায় বৈঠকে বসেছেন। এতে মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত থাকার কথা রয়েছে।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com