শিরোনাম
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশ : ২১ মার্চ ২০২০, ১৫:৪৯
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লায়েছ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লায়েছ একই গ্রামের ফুল মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, সকালে ১০টার দিকে নিজ ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন লায়েছ। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লায়েছ নামে যুবকের মৃত্যু খবর পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com