শিরোনাম
কুষ্টিয়ায় কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে অর্থদণ্ড
প্রকাশ : ১৮ মার্চ ২০২০, ১৫:৩০
কুষ্টিয়ায় কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে অর্থদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় হোম কোয়ারেন্টাইন না মানায় শরিফুল ইসলাম (৩৮) নামে এক ওমান ফেরত প্রবাসীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে ৫দিন আগে ওমান থেকে বাংলাদেশে আসলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।


বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওমান ফেরত শরিফুল ইসলাম নিষেধাজ্ঞা অমান্য করে ভেড়ামারা পুবালী ব্যাংকে গেলে তাকে আটক করে দণ্ডবিধি ১৮৬০ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড ও বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করেন ভ্রম্যমাণ আদালতের বিচারক ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ।দণ্ডিত শরিফুল ইসলাম মিরপুর উপজেলার মজলিসপুর গ্রামের ওয়ারেস প্রামানিকের ছেলে।


বিবার্তা/শরীফুল/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com