শিরোনাম
মেঘনায় নিখোঁজের ৪ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ২১:২৮
মেঘনায় নিখোঁজের ৪ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার তজুমদ্দিনে শহর রক্ষা বাঁধে বালির জাহাজ থেকে মেঘনা নদীতে পড়ে মোঃ হৃদয় (২১) নামের এক শ্রমিক নিখোঁজের চার দিন পর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (১৫ মার্চ) সকালে রামপ্রসাদ সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে নিখোঁজ হওয়া শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।


গত বৃহস্পতিবার শহর রক্ষা বাঁধের ১২ নং সাইডের জাহাজ থেকে বালি তোলার সময় জোয়ারের চাপে পানির ধাক্কায় জাহাজ শ্রমিক মোঃ হৃদয় নদীতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যানি। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৌনপুর এলাকার মোঃ আলতু মিয়ার ছেলে।


তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শাহীন/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com