শিরোনাম
বরিশালে সাংবাদিকদের মানববন্ধন
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৬:২৪
বরিশালে সাংবাদিকদের মানববন্ধন
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল দেয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে সাংবাদিকর।


বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, রাতের বেলা বাড়ির দরজা ভেঙ্ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড দেয়া সম্পূর্ণ বেআইনী। বর্তমান সরকার প্রশাসন নির্ভর হওয়াতে এমনটা করার সাহস পেয়েছে। এ ঘটনায় জড়িত জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনগত এবং বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি করেন বক্তারা। এখানে সাংবাদিকসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।


বিবার্তা/জসিম/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com