শিরোনাম
ময়মনসিংহের ৪ ছাত্রী নিখোঁজ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৭
ময়মনসিংহের ৪ ছাত্রী নিখোঁজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ফুলপুর থেকে কলেজ ও মাদ্রাসা পড়ুয়া চার ছাত্রী চারদিন ধরে নিখোঁজ।


জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি সকালে ওই চার মেয়ে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বাড়ি ফেরার সময় পার হয়ে গেলেও তারা আর বাড়িতে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।


নিখোঁজের দু’দিন পর সোমবার (২৫ ফেব্রুয়ারি) ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ মেয়েদের পরিবার। নিখোঁজ চার জনের বাড়ি ফুলপুর উপজেলার পূর্ব বাখাই গ্রামে তারা দু’জন আপন বোন ও একজন তাদের চাচাত বোন এবং অপরজন প্রতিবেশী বান্ধবী।


ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চারজন নিখোঁজ হয়েছেন। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com