শিরোনাম
পদ্মায় মিললো সাড়ে ৩ কেজির ‘ম্যাগনেট’ মাছ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৩
পদ্মায় মিললো সাড়ে ৩ কেজির ‘ম্যাগনেট’ মাছ
ফাইল ছবি
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ‘ম্যাগনেট’ মাছ। মাছটির ওজন সাড়ে ৩ কেজি।


শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে শরীয়তপুরের শুরেশ্বর উপজেলার কালাই গ্রামের জহির মিয়ার জালে একটি মাছটি ধরা পড়ে।


প্রতিদিনের মতোই মাঝ পদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন জহির মিয়া। ভোররাতের দিকে হঠাৎ করে নৌকার জালে আটকা পড়ে বিরল প্রজাতির এই ম্যাগনেট মাছটি। সকাল সাড়ে ৭টায় জেলেরা বিক্রির উদ্দেশ্যে মাছটি মাওয়া ঘাটের শ্রী জীবন দাশের মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়।


জানা যায়, আড়তে এ মাছটির দাম ওঠে ৪ হাজার টাকা। পরে খুচরা বিক্রেতারা মাছটি না কিনে খবর দেন উপজেরার লৌহজংয়ে পদ্মা সেতুর দোগাছি সার্ভিস এরিয়ায় প্রতিষ্ঠিত স্থাপন প্রাণী জাদুঘরে।


অনেকের ধারণা, সাগর থেকে ভাসতে ভাসতে পদ্মা নদীতে চলে এসেছে মাছটি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com