শিরোনাম
কক্সবাজারে ট্রলার ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৩
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৫
কক্সবাজারে ট্রলার ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৩
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের বাঁশখালী থেকে কক্সবাজারের কুতুবদিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হলেও তিনজন নিখোঁজ রয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।


নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ারসার্ভিসের ডুবরিদল। তাদের সহোযোগিতা করছে স্থানীয়রা।


প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যে ট্রলারটি ডুবেছে আমরা তার পাশের ট্রলারে ছিলাম। আমরা হঠাৎই দেখলাম চলতে চলতে ট্রলারটি উল্টে যাচ্ছে। এরপর আমরা আমাদের ট্রলারটি উল্টে যাওয়া ওই ট্রলারটির কাছে নিয়ে যাই। এবং আমাদের ট্রলারে থাকা যাত্রী তোলার সিড়ি দিয়ে যারা আশপাশে ছিলো তাদের আমাদের ট্রলারে তুলে নেই।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com