শিরোনাম
মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:৪৪
মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট এলাকায় চলন্ত টেম্পোর ইঞ্জিনে চাঁদর পেচিয়ে ফাঁস লেগে শেফালী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।


শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। সেফালী কাজীরহাট থানাধীন কাজিরবাদ এলাকার মৃত জামাল খানের স্ত্রী।


স্থানীয়রা জানান, কাজীরহাটের গাবতলী এলাকা থেকে অটোটেম্পোতে কাজিরবাদ যাচ্ছিলেন শেফালী বেগম। পথিমধ্যে দীঘিরপাড় নামক এলাকায় তার শরীরে জড়ানো চাঁদর অটোটেম্পোর ইঞ্জিনের সাথে জড়িয়ে গলায় ফাঁস লেগে গুরুত্বও আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শবর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/জসিম/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com