শিরোনাম
বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা দেয়ার অভিযোগ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ১০:৪৯
বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা দেয়ার অভিযোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।


জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তিনি তার সহধর্মিণী সহ আরো একজন সহকারীকে নিয়ে ভারত যেতে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে বিমানবন্দর যান।


প্রয়োজনীয় সকল কাগজ এমনকি উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও শুক্রবার সকাল ৯টা থেকে তাকে ইমিগ্রেশনে আটকে দেয়া হয়।


তার সঙ্গে থাকা জায়েদ জানান, আলাল দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনীতে টিউমার ধরা পড়েছে।


এখন চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসায় ভারত যাওয়ার পথে দুই ঘন্টা ধরে ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছে। উপরের নির্দেশ রয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন।


বিবার্তা/বিপ্লব/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com