শিরোনাম
সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি ঠেকাতে,
প্রশাসন ও দলের সাম্প্রদায়িক শয়তানদের চিহ্নিত করতে হবে : ইনু
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১৯:২৬
প্রশাসন ও দলের সাম্প্রদায়িক শয়তানদের চিহ্নিত করতে হবে : ইনু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকার শাহবাগে শনিবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় ঢাকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অবস্থানে সংহতি প্রকাশ করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।


তিনি বলেন, ৩২ হাজার পুজা মন্ডপের ভিতর ৫০টিতে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী পুজামন্ডপে, বসতিতে হামলা চালিয়ে ছিলো, কিন্তু জনতা ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় দাঙ্গা প্রতিরোধ সম্ভব হয়েছে।


তিনি আরো বলেন, সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি ঠেকানোই প্রধান কাজ।এ ধর্মান্ধ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর হামলা ঠেকাতে বিষয়াবলী তুলে ধরে ইনু বলেন -


০১. ধর্মান্ধ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীদের দমন, গ্রেফতার ও দ্রুত বিচার আইনে বিচার এবং ধবংস করতে হবে।


০২. প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক কর্মচারী চিহ্নিত করে ব্যবস্থা নেয়া।


০৩. অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের ভেতর অনুপ্রবেশকারী সাম্প্রদায়িক শয়তানদের চিহ্নিত ও বহিস্কার করা।


০৪. জঙ্গি উৎপাদ-পুনঃউৎপাদনের ঘাঁটিগুলো চিহ্নিত ও ধবংস করে দেয়া এবং জামাত-জঙ্গিদের সাথে রাজনৈতিক পার্টনারশীপকারীদের রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়িত করতে হবে।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com