শিরোনাম
করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপকের মৃত্যু
প্রকাশ : ২৮ মে ২০২০, ১২:৪২
করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপকের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী (৬০) মারা গেছেন।


বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইস্তেকমাল হোসেন জানান, উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাতে তার মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।


ইস্কেমাল হোসেন বলেন, আশরাফ আলী বাংলাদেশ ব্যাংক সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com