খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১:১৪
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কাভার্ডভ্যানের চাপায় রাজধানীর খিলক্ষেতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।


রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর খিলক্ষেতে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।


জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী। নিহতরা হলেন, আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।


পুলিশ জানায়, ভোরে হোটেল লা মেরিডিয়ানের সামনের অংশে রাস্তা পরিষ্কারের সময় দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।


খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com