
'পিন্ডির গোলামী ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়' মওলানা হামিদ খান ভাসানীর চিরস্মরণীয় কথাকে সামনে রেখে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শহরের কালিতলা মোড়ে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের কালিতলা মোড়ে 'বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির' উদ্যোগে এই আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মওলানা ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন,আদর্শ এবং বাংলাদেশের ইতিহাসের তাঁর অবদানের ওপর আলোকপাত করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্রিয়েটিভ দিনাজপুর অনলাইন পোর্টালের প্রকাশক এ্যাড: শাহনেওয়াজ ফিরোজ শুভ তিনি বলেন, মওলানা ভাসানী কেবল একজন ব্যক্তি ছিলেন না,তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। কৃষক,শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তাঁর আজীবন সংগ্রাম এ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, মাওলানা হামিদ খান ভাসানী সম্পর্কে আপনি যদি ভালো ভাবে জানতে না পারেন তাহলে রাজনীতি সম্পর্কে জানা অসমাপ্ত থেকে যাবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিতে সঠিক দিকনির্দেশনা পেতে মওলানা ভাসানীর আদর্শ ও জীবনদর্শন গভীরভাবে আমাদের অনুধাবন করা জরুরি বলে মনে করেন তিনি।
এছাড়াও উক্ত সমাবেশে বিভিন্ন স্তরের রাজনৈতিক কর্মী, কৃষক-খেতমজুর এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ করা হয়।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]