নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:১৭
নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রিন্ট অঅ-অ+

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় ওবায়দুল ইসলাম (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ওবায়দুল ইসলাম যশোরের কেশবপুর উপজেলার পরচক্রা গ্রামের আজিবর মন্ডলের ছেলে।


কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক ওবায়দুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে তকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকা তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com