গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২১:৩৯
গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায়ও আগুন দিয়েছেন।


এর আগে দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com