
আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের নেতৃত্বে ৪ হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা করেছে নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় রাজবাড়ী জেলার শেষ প্রান্তে শিয়ালডাঙ্গী এলাকা থেকে মোটর শোভাযাত্রা শুরু করে কালুখালীর শেষ প্রান্তে গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়।
মোটর শোভাযাত্রায় পাংশা ও কালুখালী উপজেলার সকল ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে মাঠে থাকার আহ্বান জানালেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]