
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় রাজশাহীতে জনগণের নিরাপত্তা স্বার্থে রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ এলাকা সোনাদিঘীর মোড় ও বাটার মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবস্থান ও কর্মসূচি পালন করেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট।
এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে অবস্থান করে দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়।
রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক রাখতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]