বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ ইউপি সদস্য নিহত
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৫৮
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ ইউপি সদস্য নিহত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বগুড়ার কাহালুতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টায় উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।


নিহতরা হলেন— কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০)। এছাড়া দুর্ঘটনায় আব্দুল মকিম (৬০) নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন কাহালু সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেলটি নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া পাকা রাস্তায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।


এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই দুই ইউপি সদস্য বাবর আলী ও আব্দুল বাসেদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত আব্দুল মকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ দুটি উদ্ধার করেছে। ঘটনার পরপরেই ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com