গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২২:২৮
গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই চাচাতো-জ্যাঠাতো ভাই নিহত হয়েছে।


শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে।


নিহতরা হলো- সামিউল ইসলাম (১৪) ও আব্দুল্লাহ মিয়া (৮)। তারা উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের বাসিন্দা। সামিউল ওই গ্রামের ছাদেকুল মন্ডলের ছেলে। সে স্থানীয় ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আব্দুল্লাহ একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সামিউল তার চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল। পথে বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আব্দুল্লাহকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সামিউল ইসলামকে ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com